প্রেম ও প্রকৃতি — ৮০
গীতবিতান
ওরা অকারণে চঞ্চলডালে ডালে দোলে বায়ুহিল্লোলে নবপল্লবদল।বাতাসে বাতাসে প্রাণভরা বাণী শুনিতে পেয়েছে কখন কী জানি,মর্মরতানে দিকে দিকে আনে কৈশোকোলাহল।ওরা কান পেতে শোনে গগনে গগনে মেঘে মেঘে কানাকানি,বনে বনে জানাজানি।ওরা প্রাণঝরনার উচ্ছলধার ঝরিয়া ঝরিয়া বহে অনিবার,চিরতাপসিনী ধরণীর ওরা শ্যামশিখা হোমানল।
Comments
Loading comments…