প্রেম ও প্রকৃতি — ৮৮

গীতবিতান

আমার কী বেদনা সে কি জানোওগো মিতা, সুদূরের মিতা।বর্ষণনিবিড় তিমিরে যামিনী বিজুলি-সচকিতা।বাদল-বাতাস ব্যেপে আমার হৃদয় উঠিছে কেঁপে—সে কি জানো তুমি জানো।উৎসুক এই দুখজাগরণ, এ কি হবে বৃথা।ওগো মিতা, সুদূরের মিতা,আমার ভবনদ্বারে রোপিলে যারেসেই মালতী আজি বিকশিতা— সে কি জানো।যারে তুমিই দিয়েছ বাঁধিআমার কোলে সে উঠিছে কাঁদি— সে কি জানো তুমি জানো।সেই তোমার বীণা বিস্মৃতা।

Comments

Loading comments…