প্রেম ও প্রকৃতি — ৯

গীতবিতান

শুন নলিনী, খোলো গো আঁখি—ঘুম এখনো ভাঙিল না কি!দেখো, তোমারি দুয়ার-’পরেসখী, এসেছে তোমারি রবি॥শুনি প্রভাতের গাথা মোরদেখো ভেঙেছে ঘুমের ঘোর,জগত উঠেছে নয়ন মেলিয়া নূতন জীবন লভি।তবে তুমি কি সজনী জাগিবে নাকো,আমি যে তোমারি কবি॥প্রতিদিন আসি, প্রতিদিন হাসি,প্রতিদিন গান গাহি—প্রতিদিন প্রাতে শুনিয়া সে গানধীরে ধীরে উঠ চাহি।আজিও এসেছি, চেয়ে দেখো দেখিআর তো রজনী নাহি।আজিও এসেছি, উঠ উঠ সখী,আর তো রজনী নাহি।সখী, শিশিরে মুখানি মাজিসখী, লোহিত বসনে সাজিদেখো বিমল সরসী-আরশির 'পরে অপরূপ রূপরাশি।

থেকে থেকে ধীরে হেলিয়া পড়িয়ানিজ মুখছায়া আধেক হেরিয়াললিত অধরে উঠিবে ফুটিয়া শরমের মৃদু হাসি

Comments

Loading comments…