প্রেম ও প্রকৃতি — ৯২

গীতবিতান

বারে বারে ফিরে ফিরে তোমার পানেদিবারাতি ঢেউয়ের মতো চিত্ত বাহু হানে,মন্দ্রধ্বনি জেগে ওঠে উল্লোল তুফানে।রাগরাগিণী উঠে আবর্তিয়া তরঙ্গে নর্তিয়াগহন হতে উচ্ছলিত স্রোতে।ভৈরবী রামকেলি পুরবী কেদারা উচ্ছ্বসি যায় খেলি,ফেনিয়ে ওঠে জয়জয়ন্তী বাগেশ্রী কানাড়া গানে গানে।তোমার আমায় ভেসেগানের বেগে যাব নিরুদ্দেশে।তালী-তমালী-বনরাজি-নীলা বেলাভূমিতলে ছন্দের লীলা—যাত্রাপথে পালের হাওয়ায় হাওয়ায়তালে তালে তানে তানে।

Comments

Loading comments…