প্রেম ও প্রকৃতি — ৯৫

গীতবিতান

প্রেম এসেছিল নিঃশব্দচরণে।তাই স্বপ্ন মনে হল তারেদিই নি তাহারে আসন।বিদায় নিল যবে, শব্দ পেয়ে গেনু ধেয়ে।সে তখন স্বপ্ন কায়াবিহীননিশীথতিমিরে বিলীন—দূরপথে দীপশিখা রক্তিম মরীচিকা।

Comments

Loading comments…