প্রেম ও প্রকৃতি — ৯৭

গীতবিতান

এসো এসো ওগো শ্যামছায়াঘন দিন, এসো এসো।আনো জানো তব মল্লারমন্দ্রিত বীন॥বীণা বাজুক রমকি ঝমকি,বিজুলির অঙ্গুলি নাচুক চমকি চমকি চমকি।নবনীপকুঞ্জনিভৃতে কিশলয়মৰ্মরগীতে—মঞ্জীর বাজুক রিন-রিন রিন-রিন॥নৃত্যতরঙ্গিত তটিনী বর্ষণনন্দিত নটিনী— আনন্দিত নটিনী,চলো চলো কূল উচ্ছলিয়া কলো-কলো-কলো কল্লোলিয়া।তীরে তীরে বাজুক অন্ধকারে ঝিল্লির ঝঙ্কার ঝিন্‌-ঝিন-ঝিন-ইন।১৬.৫.১৩৪৭

Comments

Loading comments…