প্রেম ও প্রকৃতি — ৯৯

গীতবিতান

যারা বিহান-বেলায় গান এনেছিল আমার মনেসাঁঝের বেলায় ছায়ায় তারা মিলায় ধীরে।একা বসে আছি হেথায় যাতায়াতের পথের তীরে,আজকে তারা এল আমার স্বপ্নলোকের দুয়ার ঘিরে।সুরহারা সব ব্যথা যত একতারা তার খুঁজে ফিরে।

প্রহর-পরে প্রহর যে যায়, বসে বসে কেবল গণিনীরব জপের মালার ধ্বনি অন্ধকারের শিরে শিরে॥৩.১১.১৯৪০

Comments

Loading comments…