প্রেম — ১

গীতবিতান

চিত্ত পিপাসিত রেগীতসুধার তরে।তাপিত শুষ্কলতা বর্ষণ যাচে যথাকাতর অন্তর মাের লুষ্ঠিত ধূলি-’পরেগীতসুধার তরে।আজি বসন্তনিশা, আজি অনন্ত তৃষা,আজি এ জাগ্রত প্রাণ তৃষিত চকোর-সমানগীতসুধার তরে।চন্দ্র অতন্দ্র নভে জাগিছে সুপ্ত ভবে,অন্তর বাহির আজি কাঁদে উদাস স্বরেগীতসুধার তরে।

Comments

Loading comments…