প্রেম — ১০৪
গীতবিতান
চৈত্রপবনে মম চিত্তবনে বাণীমঞ্জরী সঙ্কলিতাওগো ললিতা।যদি বিজনে দিন বহে যায় খর তপনে ঝরে পড়ে হায়অনাদরে হবে ধূলিদলিতাওগাে ললিতা।তােমার লাগিয়া আছি পথ চাহি— বুঝি বেলা আর নাহি নাহি।বনছায়াতে তারে দেখা দাও, করুণ হাতে তুলে নিয়ে যাও—কণ্ঠহারে করো সঙ্কলিতাওগাে ললিতা।
Comments
Loading comments…