প্রেম — ১০৭

গীতবিতান

বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তােমারি এ দ্বারে,পথিকেরে লহাে ডাকি তব মন্দিরের এক ধারে॥বনপথ হতে, সুন্দরী, এনেছি মল্লিকামঞ্জরী—তুমি লবে নিজ বেণীবন্ধে মনে রেখেছি এ দুরাশারে॥কোনাে কথা নাহি ব’লে ধীরে ধীরে ফিরে যাব চলে।ঝিল্লিঝঙ্কৃত নিশীথে পথে যেতে বাঁশরিতেশেষ গান পাঠাব তােমা-পানে শেষ উপহারে॥

Comments

Loading comments…