প্রেম — ১০৮

গীতবিতান

মেঘছায়ে সজল বায়ে মন আমারউতলা করে সারাবেলা কার লুপ্ত হাসি, সুপ্ত বেদনা হায় রে॥কোন্ বসন্তের নিশীথে যে বকুলমালাখানি পরালেতার দলগুলি গেছে ঝরে, শুধু গন্ধ ভাসে প্রাণে॥জানি ফিরিবে না আর ফিরিবে না, জানি তব পথ গেছে সুদূরেপারিলে না তবু পারিলে না চিরশূন্য করিতে ভুবন মম—তুমি নিয়ে গেছ মাের বাঁশিখানি, দিয়ে গেছ তােমার গান॥

Comments

Loading comments…