প্রেম — ১১
গীতবিতান
আকাশে আজ কোন্ চরণের আসা-যাওয়া।বাতাসে আজ কোন্ পরশের লাগে হাওয়া॥অনেক দিনের বিদায়বেলার ব্যাকুল বাণীআজ উদাসীর বাঁশির সুরে কে দেয় আনি—বনের ছায়ায় তরুণ চোখের করুণ চাওয়া॥কোন্ ফাগুনে যে ফুল ফোটা হল সারামৌমাছিদের পাখায় পাখায় কাঁদে তারা।বকুলতলায় কাজ-ভােলা সেই কোন্ দুপুরেযে-সব কথা ভাসিয়ে দিলেম গানের সুরেব্যথায় ভরে ফিরে আসে সে গান-গাওয়া॥
Comments
Loading comments…