প্রেম — ১১৯

গীতবিতান

ও যে মানে না মানা।আঁখি ফিরাইলে বলে, ‘না, না, না।’যত বলি ‘নাই রাতি— মলিন হয়েছে বাতি’মুখপানে চেয়ে বলে, ‘না, না, না।’বিধুর বিকল হয়ে খেপা পবনেফাগুন করিছে হা-হা ফুলের বনে।আমি যত বলি ‘তবে এবার যে যেতে হবে’দুয়ারে দাঁড়ায়ে বলে, ‘না, না, না।’

Comments

Loading comments…