প্রেম — ১২৮
গীতবিতান
মাের স্বপন-তরীর কে তুই নেয়ে।লাগল পালে নেশার হাওয়া, পাগল পরান চলে গেয়ে॥আমায় ভুলিয়ে দিয়ে যা তাের দুলিয়ে দিয়ে না,ও তাের সুদূর ঘাটে চল্ রে বেয়ে॥আমার ভাবনা তো সব মিছে, আমার সব পড়ে থাক্ পিছে।তােমার ঘােমটা খুলে দাও, তােমার নয়ন তুলে চাও,দাও হাসিতে মাের পরান ছেয়ে॥
Comments
Loading comments…