প্রেম — ১৩০
গীতবিতান
এবার মিলন-হাওয়ায়-হাওয়ায় হেলতে হবে।ধরা দেবার খেলা এবার খেলতে হবে॥
ওগো পথিক, পথের টানে চলেছিলে মরণ-পানে,আঙিনাতে আসন এবার মেলতে হবে॥মাধবিকার কুঁড়িগুলি আনো তুলে— মালতিকার মালা গাঁথো নবীন ফুলে।স্বপ্নস্রোতে ভিড়বি পারে, বাঁধবি দুজন দুইজনারে,সেই মায়াজাল হৃদয় ঘিরে ফেলতে হবে॥
Comments
Loading comments…