প্রেম — ১৩২
গীতবিতান
আজ সবার রঙে রঙ মিশাতে হবে।ওগাে আমার প্রিয়, তােমার রঙিন উত্তরীয়পরো পরো পরাে তবে॥মেঘ রঙে রঙে বােনা, আজ রবির রঙে সোনা,আজ আলাের রঙ যে বাজল পাখির রবে॥আজ রঙ-সাগরে তুফান ওঠে মেতে।যখন তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগেকাঁচা সবুজ ধানের ক্ষেতে।সেই রাতের-স্বপন-ভাঙা আমার হৃদয় হােক-না রাঙাতােমার রঙেরই গৌরবে॥
Comments
Loading comments…