প্রেম — ১৩৫
গীতবিতান
আমার লতার প্রথম মুকুল চেয়ে আছে মোর পানে,শুধায় আমারে ‘এসেছি এ কোনখানে’॥এসেছ আমার জীবনলীলার রঙ্গে,এসেছ আমার তরল ভাবের ভঙ্গে,এসেছ আমার স্বরতরঙ্গ-গানে॥আমার লতার প্রথম মুকুল প্রভাত-আলোক-মাঝেশুধায় আমারে ‘এসেছি এ কোন্ কাজে’।
টুটিতে গ্রন্থি কাজের জটিল বন্ধে,বিবশ চিত্ত ভরিতে অলস গন্ধে,বাজাতে বাঁশরি প্রেমাতুর দুনয়ানে॥
Comments
Loading comments…