প্রেম — ১৩৮
গীতবিতান
মম যৌবননিকুঞ্জে গাহে পাখি—সখি, জাগ’ জাগ’
মেলি রাগ-অলস আঁখি—অনু রাগ-অলস আঁখি সখি, জাগ’ জাগ’॥আজি চঞ্চল এ নিশীথেজাগ’ ফাগুনগুণগীতেঅয়ি প্রথমপ্রণয়ভীতে,মম নন্দন-অটবীতেপিক মুহু মুহু উঠে ডাকি— সখি, জাগ’ জাগ’॥জাগ’ নবীন গৌরবে,নব বকুলসৌরভে,মৃদু মলয়বীজনেকাগ নিভৃত নির্জনে।আজি আকুল ফুলসানেজাগ’ মৃদুকম্পিত লাজে,মম হৃদয়শয়নমাঝে,শুন মধুর মুরলী বাজেমম অন্তরে থাকি থাকি— সখি, জাগ’ জাগ’॥
Comments
Loading comments…