প্রেম — ১৩৯

গীতবিতান

আহা, জাগি পােহালাে বিভাবরী।অতি ক্লান্ত নয়ন তব সুন্দরী॥ম্লান প্রদীপ উষানিলচঞ্চল, পাণ্ডুর শশধর গত-অস্তাচল,মুছ আঁখিজল, চল’ সখি চল’ অঙ্গে নীলাঞ্চল সম্বরি॥শরতপ্রভাত নিরাময় নির্মল, শান্ত সমীরে কোমল পরিমল,নির্জন বনতল শিশিরসুশীতল, পুলকাকুল তরুবল্লরী।বিরহশয়নে ফেলি মলিন মালিকা এস নবভুবনে এস গাে বালিকা,গাঁথি লহ অঞ্চলে নব শেফালিকা অলকে নবীন ফুলমঞ্জরী॥

Comments

Loading comments…