প্রেম — ১৪০

গীতবিতান

সে আসে ধীরে,যায় লাজে ফিরে।রিনিকি রিনিকি রিনিঝিনি মঞ্জুু মঞ্জুু মঞ্জীরেরিনিঝিনি-ঝিনীরে॥বিকচ নীপকুঞ্জে নিবিড়তিমিরপুঞ্জেকুন্তলফুলগন্ধ আসে অন্তরমন্দিরেউম্মাদ সমীরে॥শঙ্কিত চিত কম্পিত অতি, অঞ্চল উড়ে চঞ্চল।পুষ্পিত তৃণবীথি, ঝঙ্কৃত বনগীতি—কোমলপদপল্লবতলচুম্বিত ধরণীরেনিকুঞ্জকুটীরে॥

Comments

Loading comments…