প্রেম — ১৪৩
গীতবিতান
আমি নিশিদিন তােমায় ভালােবাসি,তুমি অবসরমত বাসিয়ো।নিশিদিন হেথায় বসে আছি,তােমার যখন মনে পড়ে আসিয়াে॥আমি সারানিশি তােমা-লাগিয়ারব বিরহশয়নে জাগিয়া—তুমি নিমেষের তরে প্রভাতেএসে মুখপানে চেয়ে হাসিয়াে॥তুমি চিরদিন মধুপবনেচির- বিকশিত বনভবনেযেয়াে মনােমত পথ ধরিয়াতুমি নিজ সুখস্রোতে ভাসিয়াে।যদি তার মাঝে পড়ি আসিয়াতবে আমিও চলিব ভাসিয়া,যদি দূরে পড়ি তাহে ক্ষতি কী—মাের স্মৃতি মন হতে নাশিয়াে॥
Comments
Loading comments…