প্রেম — ১৪৪

গীতবিতান

সখী ওই বুঝি বাঁশি বাজে— বনমাঝে কি মনোমাঝে॥বসন্তবায় বহিছে কোথায়,কোথায় ফুটেছে ফুল,বলো গো সজনি, এ সুখরজনীকোন্‌খানে উদিয়াছে— বনমাঝে কি মনোমাঝে॥

যাব কি যাব না মিছে এ ভাবনা,সখী, মিছে মরি লোকলাজে।কে জানে কোথা সে বিরহহুতাশেফিরে অভিসারসাজে—বনমাঝে কি মনোমাঝে

Comments

Loading comments…