প্রেম — ১৫৭
গীতবিতান
কাঁদালে তুমি মোরে ভালবাসারই ঘায়ে—নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে॥তোমার অভিসারে যাব অগম-পারেচলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে॥
পরানে বাজে বাঁশি, নয়নে বহে ধারা—দুখের মাধুরীতে কৱিল দিশাহাৱা।সকলই নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে—মন সরে না যেতে, ফেলিলে একি দায়ে॥
Comments
Loading comments…