প্রেম — ১৫৯

গীতবিতান

মূখপানে চেয়ে দেখি, ভয় হয় মনে—ফিরেছ কি ফের নাই বুঝিব কেমনে॥আসন দিয়েছি পাতি, মালিকা রেখেছি গাঁথি,বিফল হল কি তাহা ভাবি খনে খনে॥গােধূলিলগনে পাখি ফিরে আসে নীড়ে,ধানে ভরা তরীখানি ঘাটে এসে ভিড়ে।আজো কি খােঁজার শেষে ফের নি আপন দেশেবিরামবিহীন তৃষা জ্বলে কি নয়নে॥

Comments

Loading comments…