প্রেম — ১৬
গীতবিতান
গান আমার যায় ভেসে যায়—চাস্ নে ফিরে, দে তারে বিদায়॥সে যে দখিনহাওয়ায় মুকুল ঝরা, ধুলার আঁচল হেলায় ভরা,সে যে শিশির-ফোঁটার মালা গাঁথা বনের আঙিনায়॥
কাঁদন-হাসির আলোছায়া সাৱা অলস বেলা—মেঘের গায়ে রঙের মায়া, খেলার পরে খেলা।ভুলে-যাওয়ার বোঝাই ভরি গেল চলে কতই তরী—উজান বায়ে ফেরে যদি কে রয় সে আশায়।
Comments
Loading comments…