প্রেম — ১৬০
গীতবিতান
স্বপনে দোঁহে ছিনু কী মোহে, জাগার বেলা হল—যাবার আগে শেষ কথাটি বোলো॥
ফিরিয়া চেয়ে এমন কিছু দিয়োবেদনা হবে পরমরমণীয়—আমার মনে রহিবে নিরবধিবিদায়খনে খনেক-তরে যদি সজল আঁখি তোলো॥নিমেষহারা এ শুকতারা এমনি উষাকালেউঠিবে দূরে বিরহাকাশভালে।রজনীশেষে এই-যে শেষ কাঁদাবীণার তারে পড়িল তাহা বাঁধা,হারানো মণি স্বপনে গাঁথা রবে—হে বিরহিণী, আপন হাতে তবে বিদায়দ্বার খোলো॥
Comments
Loading comments…