প্রেম — ১৬৪
গীতবিতান
মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা—জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা।গোপন চিহ্ন এঁকে যাবে তব রথে—জানি তুমি তারে-ভুলিবে না কোনোমতেযার সাথে তব হল এক দিন মিলনমেলা।জানি আমি যবে আঁখিজল ভরে রসের স্নানেমিলনের বীজ অঙ্কুর ধরে নবীন প্রাণে।খনে খনে এই চিরবিরহের ভান,খনে খনে এই ভয়রোমাঞ্চদান—তোমার প্রণয়ে সত্য সোহাগে মিথ্যা হেলা।
Comments
Loading comments…