প্রেম — ১৬৬

গীতবিতান

সকালবেলার আলোয় বাজে বিদায়ব্যথার ভৈরবী—আন্ বাঁশি তোর, আয় কবি।শিশিরশিহর শরতপ্রাতে শিউলিফুলের গন্ধসাথেগান রেখে যাস অকুল হাওয়ায়, নাই যদি বোস নাই র’বি।এমন উষা আসবে আবার সোনায় রঙিন দিগন্তে,কুন্দের দুল সীমন্তে।কপোতকূজনকরুণ ছায়ায় শ্যামল কোমল মধুর মায়ায়তোমার গানের নূপুরমুখরজাগবে আবার এই ছবি।

Comments

Loading comments…