প্রেম — ১৬৮
গীতবিতান
কাঁদার সময় অল্প ওরে, ভোলার সময় বড়ো।যাবার দিনে শুকনো বকুল মিথ্যে করিস জড়ো।আগমনীর নাচের তালে নতুন মুকুল নামল ভালে,নিঠুর হাওয়ায় পুরানো ফুল ওই-যে পড়ো-পড়ো।ছিন্নবাঁধন পান্থরা যায় ছায়ার পানে চলে,কান্না তাদের রইল পড়ে শীর্ণ তৃণের কোলে।জীর্ণ পাতা উড়িয়ে ফেলা খেল্, কবি, সেই শিশুর খেলা—নতুন গানে কাঁচা সুরের প্রাণের বেদী গড়ো।
Comments
Loading comments…