প্রেম — ১৭০

গীতবিতান

জানি, জানি হল যাবার আয়োজন—তবু, পথিক থামো থামও কিছুক্ষণ।শ্রাবণগগন বারি-ঝরা,কাননবীথি ছায়ায় ভরা,শুনি জলের ঝরোঝরে যূথীবনের ফুল-ঝরা ক্রন্দন।যেয়ো— যখন বাদলশেষের পাখিপথে পথে উঠবে ডাকি ডাকি।শিউলিবনের মধুর স্তবেজাগবে শরৎলক্ষ্মী যবে,শুভ্র আলোর শঙ্খরবে পরবে ভালে মঙ্গলচন্দন।

Comments

Loading comments…