প্রেম — ১৭৫

গীতবিতান

ক্লান্ত বাঁশির শেষ রাগিণী বাজে শেষের রাতে।শুকনো ফুলের মালা এখন দাও তুলে মোর হাতে।সুরখানি ওই নিয়ে কানে পাল তুলে দিই পারের পানে,চৈত্ররাতের মলিন মালা রইবে আমার সাথে।পথিক আমি এসেছিলেম তোমার বকুলতলে—পথ আমারে ডাক দিয়েছে, এখন যাব চলে।ঝরা যূথীর পাতায় ঢেকে আমার বেদন গেলেম রেখে,কোন্ ফাগুনে মিলবে সে-যে তোমার বেদনাতে।

Comments

Loading comments…