প্রেম — ১৮১
গীতবিতান
মরণ রে, তুঁহুঁ মম শ্যামসমান।মেঘবরণ তুঝ, মেঘজটাজূট,রক্তকমলকর, রক্ত-অধরপুট,তাপবিমোচন করুণ কোর তবমৃত্যু-অমৃত করে দান।আকুল রাধা-রিঝ অতি জরজর,ঝরই নয়নদউ অনুখন ঝরঝর—তুঁহু মম মাধব, তুঁহুঁ মম দোসর,তুঁহুঁ মম তাপ ঘুচাও।মরণ, তু আও রে আও।
ভূজপাশে তব লহ সম্বোধয়ি,আঁখিপাত মঝু দেহ তু রোধয়ি,কোর-উপর তুঝ রোদয়ি রোদয়িনীদ ভরব সব দেহ।
তুঁহুঁ নহি বিসরবি, তুঁহুঁ নহি ছোড়বি,রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি,হিয়-হিয় রাখবি অনুদিন অনুখন—অতুলন তোঁহার লেহ।
গগন সঘন অব, তিমিরমগন ভব,তড়িতচকিত অতি, যোর মেঘরব,শালতালতরু সভয়-তবধ সব—পন্থ বিজন অতি ঘোর।
একলি যাওব তুঝ অভিসারে,তুঁহুঁ মম প্রিয়তম, কি ফল বিচারে—ভয়বাধা সব অভয় মুরতি ধরিপন্থ দেখায়ব মোর।
ভানু ভণে, ‘অয়ি রাধা, ছিয়ে ছিয়েচঞ্চল চিত্ত তোহারি।জীবনবল্লভ মরণ-অধিক সো,অব তুঁহুঁ দেখ বিচারি।’
Comments
Loading comments…