প্রেম — ১৮৩
গীতবিতান
না না না) ডাকব না, ডাকব না অমন করে বাইরে থেকে।পারি যদি অন্তরে তার ডাক পাঠাব, আনব ডেকে।দেবার ব্যথা বাজে আমার বুকের তলে,নেবার মানুষ জানি নে তো কোথায় চলে—এই দেওয়া-নেওয়ার মিলন আমার ঘটাবে কে।মিলবে না কি মোর বেদনা তার বেদনাতে—গঙ্গাধারা মিশবে নাকি কালো যমুনাতে গো।আপনি কী সুর উঠল বেজেআপনা হতে এসেছে যে—গেল যখন আশার বচন গেছে রেখে।
Comments
Loading comments…