প্রেম — ১৯১

গীতবিতান

কাছে যবে ছিল পাশে হল না যাওয়া,চলে যবে গেল তারি লাগিল হাওয়া।যবে ঘাটে ছিল নেয়ে তারে দেখি নাই চেয়ে,দূর হতে শুনি স্রোতে তরণী-বাওয়া।যেখানে হল না খেলা সে খেলাঘরেআজি নিশিদিন মন কেমন করে।হারানো দিনের ভাষা স্বপ্নে আজি বাঁধে বাসা,আজ শুধু আঁখিজলে পিছনে চাওয়া।

Comments

Loading comments…