প্রেম — ১৯৩

গীতবিতান

মনে রয়ে গেল মনের কথা—শুধু চোখের জল, প্রাণের ব্যথা।মনে করি দুটি কথা ব’লে যাই, কেন মুখের পানে চেয়ে চলে যাই।সে যদি চাহে মরি যে তাহে, কেন মুদে আসে আঁখির পাতা।ম্লানমুখে, সখী, সে যে চলে যায়—ও তারে ফিরায়ে ডেকে নিয়ে আয়বুঝিল না সে যে কেঁদে গেল— ধুলায় লুটাইল হৃদয়লতা।

Comments

Loading comments…