প্রেম — ১৯৬

গীতবিতান

পান্থপাখির রিক্ত কূলায় বনের গোপন ডালেকান পেতে ওই তাকিয়ে আছে পাতার অন্তরালে।বাসায়-ফেরা ডানার শব্দ নিঃশেষে সব হল স্তব্ধ,সন্ধ্যাতারার জাগল মন্ত্র দিনের বিদায়-কালে।চন্দ্র দিল বোমাঞ্চিয়া তরঙ্গ সিন্ধুর,বনচ্ছায়ার রন্ধ্রে রন্ধ্রে লাগল আলোর সুর।সুপ্তিবিহীন শূন্যতা যে সারা প্রহর বক্ষে বাজেরাতের হাওয়ায় মর্মরিত বেণুশাখার ভালে।

Comments

Loading comments…