প্রেম — ১৯৯
গীতবিতান
সখী, তোরা দেখে যা এবার এল সময়আর বিলম্ব নয়, নয়, নয়।কাছে এল বেলা, মরণ-বাঁচনেরই খেলা,ঘুচিল সংশয়।আর বিলম্ব নয়।বাঁধন ছিঁড়ল তরী,হঠাৎ.দখিন-হাওয়ায়-হাওয়ায় পাল উঠিল ভরি।ঢেউ ওঠে ওই খেপে, ও তোর হাল গেল যে কেঁপে,ঘূর্ণিজলে ডুবে গেল সকল লজ্জা ভয়।
Comments
Loading comments…