প্রেম — ২

গীতবিতান

আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গােআমার চোখের ’পরে আভাস দিয়ে যখনি যাও গাে।রবির কিরণ নেয় যে টানি ফুলের বুকের শিশিরখানি,আমার প্রাণের সে গান তুমি তেমনি কি নাও গাে।আমার উদাস হৃদয় যখন আসে বাহির-পানেআপনাকে যে দেয় ধরা সে সকলখানে।কচি পাতা প্রথম প্রাতে কী কথা কয় আলাের সাথে,আমার মনের আপন কথা বলে যে তাও গাে।

Comments

Loading comments…