প্রেম — ২০

গীতবিতান

গানের ভেলায় বেলা অবেলায় প্রাণের আশাভোলা মনের স্রোতে ভাসা।কোথায় জানি ধায় সে বাণী, দিনের শেষেকোন ঘাটে যে ঠেকে এসে চিরকালের কাঁদা-হাসা।এমনি খেলার ঢেউয়ের দোলেখেলার পারে যাবি চলে।পালের হাওয়ার ভরসা তোমার— করিস নে ভয়পথের কড়ি না যদি রয়, সঙ্গে আছে বাঁধন-নাশা।

Comments

Loading comments…