প্রেম — ২০০

গীতবিতান

আমি আশায় আশায় থাকি।আমার তৃষিত-আকুল আঁখি।ঘুমে-জাগরণে-মেশা প্রাণে স্বপনের নেশা—দূর দিগন্তে চেয়ে কাহারে ডাকি।বনে বনে করে কানাকানি অশ্রুত বাণী,কী গাহে পাখি।কী কব না পাই ভাষা, মোর জীবন বুঙিন কুয়াশাফেলেছে ঢাকি।

Comments

Loading comments…