প্রেম — ২০৭
গীতবিতান
কোন্ সে ঝড়ের ভুলঝরিয়ে দিল ফুল,প্রথম যেমনি তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল, হায় রে॥নব প্রভাতের তারাসন্ধ্যাবেলায় হয়েছে পথহারা।অমরাবতীর সুরযুবতীর এ ছিল কানের দুল, হায় রে॥এ যে মুকুটশোভার ধন।হায় গো দরদী কেহ থাক যদি শিরে দাও পরশন।এ কি স্রোতে যাবে ভেসে— দূর দয়াহীন দেশেকোন্খানে পাবে কূল, হায় রে॥
Comments
Loading comments…