প্রেম — ২১১

গীতবিতান

ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি,যা উড়ে, যা উড়ে, যা রে একাকী।

বাজবে তোর পায়ে সেই বদ্ধ, পাখাতে পাবি আনন্দ,দিশাহারা মেঘ যে গেল ডাকি।নির্মল দুঃখ যে সেই তো মুক্তি নির্মল শূন্যের প্রেমে—আত্মবিড়ম্বনা দারুণ লজ্জা, নিঃশেষে যাক সে থেমে।দুরাশায় যে মরাবাঁচায় এত দিন ছিলি তোর খাঁচায়,ধূলিতলে তারে যাবি রাখি।

Comments

Loading comments…