প্রেম — ২১৪

গীতবিতান

আমার মন কেমন করে—কে জানে, কে জানে, কে জানে কাহার তরে।অলখ পথের পাখি গেল ডাকি,গেল ডাকি সুদূর দিগন্তরেভাবনাকে মোর ধাওয়ায়সাগরপারের হাওয়ায় হাওয়ায় হাওয়ায়।স্বপনবলাকা মেলেছে পাখা,আমায় বেঁধেছে কে সোনার পিঞ্জরে ঘরে।

Comments

Loading comments…