প্রেম — ২১৫
গীতবিতান
গোপন কথাটি রবে না গোপনে,উঠিল ফুটিয়া নীরব নয়নে।না না না, রবে না গোপনে।বিভল হাসিতেবাজিল বাঁশিতে,স্ফুরিল অধরে নিভৃত স্বপনে।না না না, রবে না গোপনে।মধুপ গুঞ্জরিল,মধুর বেদনায় আলোকপিয়াসিঅশোক মুঞ্জরিল।হৃদয়শতদলকরিছে টলমলঅরুণ প্রভাতে করুণ তপনে।না না না, রবে না গোপনে।
Comments
Loading comments…