প্রেম — ২১৮

গীতবিতান

ধরা সে যে দেয় নাই, দেয় নাই,যারে আমি আপনারে সঁপিতে চাই।কোথা সে যে আছে সঙ্গোপনেপ্রতিদিন শত তুচ্ছের আড়ালে আড়ালে।

এসো মম সার্থক স্বপ্নকরো মম যৌবন সুন্দর,দক্ষিণবায়ু আনো পুষ্পবনে।ঘুচাও বিষাদের কুহেলিকা,নব প্রাণমন্ত্রের আনো বাণী।পিপাসিত জীবনের ক্ষুব্ধ আশাআঁধারে আঁধারে খোঁজে ভাষাশূন্যে পথহারা পবনের ছন্দে,ঝরে-পড়া বকুলের গন্ধে।

Comments

Loading comments…