প্রেম — ২৩
গীতবিতান
ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে,আমি কেন একলা বসে এই বিজনে।বাঁধন টুটে উঠবে ফুটে শিউলিগুলি,তাই তো কুঁড়ি কানন জুড়ি উঠছে দুলি,শিশির-ধোওয়া হাওয়ার ছোঁওয়া লাগল বনে—সুর খুঁজে তাই শূন্যে তাকাই আপন-মনে।বনের পথে কী মায়াজাল হয় যে বোনা,সেইখানেতে আলোছায়ার চেনাশোনা।ঝরে-পড়া মালতী তার গন্ধশ্বাসেকান্না-আভাস দেয় মেলে ওই ঘাসে ঘাসে,আকাশ হাসে শুভ্র কাশের আন্দোলনে—সুর খুঁজে তাই শূন্যে তাকাই আপন-মনে।
Comments
Loading comments…