প্রেম — ২৩১

গীতবিতান

আমি যে গান গাই জানি নে সে কার উদ্দেশে।যবে জাগে মনে অকারণে চঞ্চল হাওয়ায়, প্রবাসী পাখি উড়ে যায়—সুর যায় ভেসে কার উদ্দেশে।ওই মুখপানে চেয়ে দেখি—তুমি সে কি অতীত কালের স্বপ্ন এলেনূতন কালের বেশে।কভু জাগে মনে আজও যে জাগে নি এ জীবনেগানের খেয়া সে মাগে আমার তীরে এসে।

Comments

Loading comments…