প্রেম — ২৩৭

গীতবিতান

দোষী করিবনা, করিব না তোমারেআমি নিজেকে নিজে করি ছলনা।মনে মনে ভাবি ভালোবাসো,মনে মনে বুঝি তুমি হাসো,জান এ আমার খেলা—এ আমার মোহের রচনা।সন্ধ্যামেঘের রাগে অকারণে ছবি জাগে,সেইমতো মায়ার আভাসে মনের আকাশেহাওয়ায় হাওয়ায় ভাসে।শূন্যে শূন্যে ছিন্নলিপি মোরবিরহমিলনকল্পনা।

Comments

Loading comments…