প্রেম — ২৪৮
গীতবিতান
এমন দিনে তারে বলা যায়এমন ঘনঘোর বরিষায়।এমন দিনে মন খোলা যায়—এমন মেঘস্বরে বাদল-ঝরোঝরেতপনহীন ঘন তমসায়।
সে কথা শুনিবে না কেহ আর,নিভৃত নির্জন চারি ধার।দুজনে মুখোমুখি গভীর দুখে দুখি,আকাশে জল ঝরে অনিবার—জগতে কেহ যেন নাহি আর।
সমাজ সংসার মিছে সব,মিছে এ জীবনের কলরব।
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়েহৃদয় দিয়ে হৃদি অনুভব—আঁধারে মিশে গেছে আর সব।
তাহাতে এ জগতে ক্ষতি কারনামাতে পারি যদি মনোভার।শ্রাবণবরিষনে একদা গৃহকোণেদু কথা বলি যদি কাছে তারতাহাতে আসে যাবে কিবা কার।
ব্যাকুল বেগে আজি বহে যায়,বিজুলি থেকে থেকে চমকায়।যে কথা এ জীবনে রহিয়া গেল মনে।সে কথা আজি যেন বলা যায়—এমন ঘনঘোর বরিষায়।
Comments
Loading comments…