প্রেম — ২৪৯
গীতবিতান
সকরুণ বেণু বাজায়ে কে যায় বিদেশী নায়ে,তাহারি রাগিণী লাগিল গায়ে।সে সুর বাহিয়া ভেসে আসে কার সুদূর বিরহবিধুর হিয়ারঅজানা বেদনা, সাগরবেলার অধীর বায়েবনের ছায়ে।তাই শুনে আজি বিজন প্রবাসে হৃদয়মাঝেশরৎশিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে।ছবি মনে আনে আলোতে ও গীতে— যেন জনহীন নদীপথটিতেকে চলেছে কলস ভরিতে অলস পায়েবনের ছায়ে।
Comments
Loading comments…